দক্ষিণ ইরান বন্দরে ভয়াবহ বিস্ফোরণ আহত শতাধিক

 দক্ষিণ ইরান বন্দরে ভয়াবহ বিস্ফোরণ আহত শতাধিক

দক্ষিণ ইরানে বিস্ফোরণ [ফটোঃ MSN news]

স্থানীয় প্রতিবেদনে উঠে এসেছে যে ইরানের দক্ষিণে হরমোজগান প্রদেশের শহীদ রাজাই বন্দরে একটি ভয়াবহ অগ্নি বিস্ফোরণ দেখা যায়। এতে প্রায় এখন পর্যন্ত ৫১৬ জন আহতের খবর পাওয়া যায়।

দেশটির সবথেকে বড় বন্দরটিতে এই বিস্ফোরনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। নিহতের সংখ্যা নিয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি। 

বিস্ফোরণটির ভয়াবহতা বুঝাতে স্থানীয় এক সংবাদ সংগ্রাহক বলেন এই বিস্ফোরণটির তীব্রতা এতটাই ছিলো যে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরেও কম্পন অনুভূত হয়েছে। বিস্ফোরণ এলাকার ভবনগুলো মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।


সোর্সঃ https://www.msn.com/en-in/news/world/blast-rips-through-iran-port-leaving-hundreds-injured-what-we-know-so-far/ar-AA1DF3mF?ocid=BingNewsSerp

No comments

Powered by Blogger.