রাজু ভাস্কর্যে চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ
রাজু ভাস্কর্যে চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ
![]() |
| রাজু ভাস্কর্যে ৩৫ প্রত্যাশী আন্দোলনরত শীক্ষার্থীগণ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর এবং ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবিতে সমাবেশ করেছে একদল শিক্ষার্থী।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা জানান, আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশের চাকরির বয়সসীমা বাড়ানো প্রয়োজন। বর্তমান বাস্তবতায় ৩৫ বছর ন্যূনতম করতে হবে এবং কিছু ক্ষেত্রে বয়সসীমা পুরোপুরি উন্মুক্ত রাখতে হবে বলে তারা দাবি করেন।
চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবির পাশাপাশি তারা আরও কিছু দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— উদ্যোক্তা তৈরির জন্য সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মূল সনদপত্র জমার বিনিময়ে বিনাসুদে ৫০ লাখ টাকার ঋণ সুবিধা নিশ্চিত করা, প্রশ্নফাঁস মুক্ত পিএসসি গঠন ও এক বছরের মধ্যে বিসিএসের সব প্রক্রিয়া শেষ করা, প্রশ্নফাঁসে জড়িত কর্মকর্তাদের নিয়োগ বাতিল ও দুর্নীতিযুক্ত নিয়োগ পুনরায় সার্কুলার করা, একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষা গ্রহণ বন্ধ করা এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকারদের নির্দিষ্ট সময় পর্যন্ত ভাতা প্রদান।
সমাবেশে উপস্থিত notable ব্যক্তিদের মধ্যে ছিলেন মো. কামরুজ্জামান (প্রাক্তন শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মো. কামরুজ্জামান (প্রাক্তন শিক্ষার্থী, সরকারি বাংলা কলেজ) ও এম এ আলী (প্রাক্তন শিক্ষার্থী, টঙ্গী সরকারি কলেজ)। এছাড়াও আরও অনেকে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

No comments